Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

দাউদকান্দিতে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

২৮ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূইয়া এমপি।

দাউদকান্দি উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লুর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পার্থ সারথি দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলীফ প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com