Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যবসায়ী সমিতির ত্রাণ বিতরণ

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাদ্যসামগ্রীর সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে শহরের বঙ্গবন্ধু উদ্যানের ডাকবাংলো মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় অনুষ্ঠানে সমিতির মহতী উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক আহবায়ক খন্দকার লুৎফুল হক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি রফিক মিয়া ফাতু, সহসভাপতি মাও. আব্দুল ওয়াহিদ, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান আফজল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, আব্দুল মতলিব, গৌছ মিয়া, ওয়ার্ড মেম্বার, রিংকু বর্ধন, শেখ সুমন, আব্দুল মন্নান, নাজিম বখশ, কাওছার আহমদ চৌধুরী সাব্বির প্রমুখ।

সম্পাদক আতিকুর রহমান আখই জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দুইশত প্যাকেট বিতরণ করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com