Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাগেরহাট থেকে ঢাকায় এসে স্ত্রীকে খুন

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

রাজধানীর মিরপুরে সাথী আক্তার (২৪) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে স্বামী মো. হান্নানকে (৩০) গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

রাজধানীর মিরপুরে সাথী আক্তার (২৪) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে স্বামী মো. হান্নানকে (৩০) গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, সাথী আক্তার ও হান্নান দম্পতির গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। হান্নান গ্রামে রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। এ কারণে কিছু দিন আগে সাথী ঢাকায় চলে আসেন। মিরপুর সেকশন-৭-এ একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের চাকরি নেন এবং একই এলাকায় বসবাস করছিলেন। এর আগেও তিনি মিরপুরে তৈরি পোশাক কারখানায় চাকরি করেছেন।

বৃহস্পতিবার সকালে হান্নান গ্রামের বাড়ি থেকে মিরপুরে আসেন। রাত ৯টার দিকে মিরপুর সেকশন-৭-এর একটি গলিতে স্ত্রীকে মোবাইল ফোনে কথা বলতে দেখেন তিনি। এ সময় ব্যাগে থাকা ছুরি বের করে পেছন দিক থেকে সাথীকে ছুরিকাঘাত করেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে হান্নানকে আটক করে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে হান্নানকে।

এ দিকে সাথীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আরিফুল ইসলাম বলেন, হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। তাঁর সন্দেহ, সাথীর অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com