Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে ওজনে ডিজেল কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২

মৌলভীবাজারে ওজনে ডিজেল কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জেলার শমশেরনগর রোডে অবস্থিত এমএফ ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ওই কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে এমএফ ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপ করা  দেখা যায় ডিজেল ৫ লিটারের মধ্যে ১৫০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।  এঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করে সদর মডেল থানা পুলিশ ফোর্স।

সহকারী পরিচালক আল-আমিন জানান- সদর উপজেলার মাতারকাপন, শমসেরনগর রোড, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। ফিলিং স্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়া এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত হয়। এই তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাতারকাপনে অবস্থিত মেসার্স এম এফ ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সহকারী পরিচালক আল-আমিন বলেন- কোনো প্রতিষ্ঠান পণ্য সরবরাহে অনিয়ম করলে অধিদপ্তরে অভিযোগ করার জন্য অনুরোধ করা হলো। জনস্বার্থে এসব অভিযান চলমান থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com