Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্রলীগ নেতাদের উদ্যোগে গঠিত সংগঠন ‘বন্ধন ইউকে’ এই খাদ্য সামগ্রী বিতরণ করে। উত্তরভাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এসব খাদ্য দেয়া হয়।

উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল। উত্তরভাগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেপাল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ডরসেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত আফজল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু, সাবেক ছাত্র নেতা রাসেল খান প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক হাজার টাকার সমপরিমান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com