Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ভেসে উঠল যুবকের লাশ

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডহরী খালে ট্রলার ডুবিতে নিখোঁজ যুবকের লাশ ৩৬ ঘণ্টা পর ‍উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে ভেসে ওঠে যুবকের মরদেহ। তার নাম মো. সেলিম (২৬)। তিনি উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রাামের সিরাজ খানের ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে মিজানুল হক জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে সেলিমের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার তালতলা-মুন্সীগঞ্জ (ডহরী) খালের মালখানগর ইউনিয়নের ফেগুনাসার নৌ টুল বক্সের সামনে একটি বাল্কহেডের ধাক্কায় চারজন যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। পরে তিনজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও সেলিম নিখোঁজ ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com