Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়ল সাকিবের বাংলাদেশ

রাজকথা ডেস্ক : / ৪০২
প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের অধিনায়কত্ব পাওয়া থেকে শুরু করে প্রায় দেশ ছাড়ার আগ পর্যন্ত কয়েক প্রস্থ নাটকীয়তাই দেখে ফেলেছে বাংলাদেশের ক্রিকেট। সবকিছু পেছনে ফেলে এখন সময় মাঠের ক্রিকেটের। সামনে এশিয়া কাপ। এশিয়ান শ্রেষ্ঠত্বের সেই টুর্নামেন্ট খেলতে আজ ঢাকা ছেড়েছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বড় টুর্নামেন্টের আগে যেমন হয়, দলকে বিদায় জানাতে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ভিড় তো থাকেই, এর বাইরে থাকে ভক্তদের ভিড়ও। এবারও এর ব্যত্যয় ঘটেনি। দুপুর গড়াতেই ভিড় জমানো শুরু হয় সমর্থকদের।

তাদের ভিড়ের মাঝে দিয়েই একে একে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ঢুকে যেতে থাকেন বিমানবন্দরে। অপেক্ষা ছিল অধিনায়ক সাকিব আল হাসানের। তবে তিনি সবাইকে ফাঁকি দিয়ে ঢুকেছেন ভিন্ন দরজা দিয়ে। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে ভেতরে ঢুকেছেন তিনি।

সকল ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন নতুন এই অধিনায়কের জন্য। দুপুর গড়িয়ে বেলা ৩টা ৫০ মিনিটে খবর আসে সাকিব ২ নম্বর গেট দিয়ে নয়, ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন। এমন খবরে বেশ হতাশ হন বিমানবন্দরে উপস্থিত থাকা উৎসুক জনতা।

বিকেল ৫টা নাগাদ ঢাকা ছাড়ে সাকিবদের বিমান। তবে ভিসা জটিলতায় আজ দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক বিজয় এবং পেসার তাসকিন আহমেদ। দল সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার ভিসা জটিলতা কাটানো সাপেক্ষে দুবাইয়ের বিমানে উঠবেন তারা। এছাড়া টিমবয় বুলবুলও একই কারণে দলের সঙ্গে যেতে পারেননি।

এদিকে শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম শেখ ইতোমধ্যে সবার আগে পৌঁছে গেছেন দুবাইতে। সেন্ট লুসিয়া থেকে সিরিজ শেষ করেই তিনি ধরেন সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে কয়েকদিনের ক্যাম্প করার কথা রয়েছে মুশফিক-রিয়াদদের। এরপর এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দ্বিতীয় ও শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর খেলবে লঙ্কানদের বিপক্ষে।

এশিয়া কাপের বাংলাদেশ দল :

সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।