Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ভুল রক্তে প্রসূতির মৃত্যু: সেই হাসপাতালের পরিচালকসহ গ্রেপ্তার ৬

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে ভুল গ্রুপের রক্ত পুশ করায় প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বন্যা বেগমসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর একটি দল তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

এবিষয়ে বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত রবিবার কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়।

প্রসূতির ‘এ’ পজিটিভ রক্তের বদলে পুশ করা হয় ‘বি’ পজিটিভ রক্ত। পরে অবস্থা খারাপ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত অবস্থায় তড়িঘড়ি করে প্রসূতি শিরিনকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

সূত্র: ঢাকাটাইমস২৪


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com