Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৬

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাঙামাটির দুর্গম এলাকা লংগদুতে আঞ্চলিক দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ছোট কাট্টলী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

একটি সূত্র বুধবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক অংগ মারমা বুধবার সকালে দাবি করেন গোলাগুলিতে শ্যামল চাকমা (৪৫) নামে তাদের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছেন তিনি।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মো. সানজিদ আহম্মেদ জানান, রাতেই শুনেছি গোলাগুলির খবর। ঘটনাস্থল দুর্গম। সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com