Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে সিএনজি অটোরিক্সা চালকদের মানবন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৭৪
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিক্সার চালকরা মানববন্ধন করেছে। ড্রাইভিং লাইসেন্স করে দেয়ার কথা বলে জেলা শ্রমিক ইউনিয়নের এক নেতার বিরোদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ ও তার বিচারের দাবী করে এই মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার সময় রাজনগর উপজেলা সদর শ্রমিক পরিচালনা ইউনিট কমিটির উদ্যোগে রাজনগর বাজারে এ মানববন্ধন করা হয়।
রাজনগর উপজেলা সদর শ্রমিক পরিচালনা ইউনিট কমিটির নেতারা বলেন, মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে ২০১৯ সালের অক্টোবরে ড্রাইভিং লাইসেন্স করে দেয়ার জন্য লাইসেন্স প্রতি ১২ হাজার টাকা করে নেন। এভাবে তিনি শুধু উপজেলা সদর ইউনিট থেকে ১ লক্ষ ৪৪ হাজার টাকা নিয়েছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আরো অনেক টাকা নিয়ে আত্মসাত করেছেন। দীর্ঘদিন হয়ে গেলেও তিনি লাইসেন্স করে দিচ্ছেন না। তার সাথে যোগাযোগ করা হলে দিবেন দিচ্ছেন বলে সময় ক্ষেপন করছেন।
এ বিষয়ে শ্রমিকরা জেলা সভাপতি-সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। শ্রমিকরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছে।
রাজনগর উপজেলা সভাপতি মো. জামাল মিয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক টুটুন মিয়া, ভুক্তভোগী জুয়েল আহমদ, রয়েল আহমদ, আব্দুর রহিম প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।