Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙ্গারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরোদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ভাঙ্গারহাট বাজার এলাকায় জুয়াড়িরা জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজনগর থানার ওসি (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালান।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন জুয়াড়ি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৬জন জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা  রাজনগর উপজেলার আকুয়া গ্রামের মৃত সমুজ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৫৬), একই গ্রামের আজিজ মিয়ার ছেলে সাহাবুদ্দিন (২২), ইরা মিয়ার ছেলে সজনু মিয়া (২৫), সৈয়দনগর গ্রামের মোবারক মিয়ার ছেলে সিরাজ মিয়া (২৮), একই গ্রামের কাপ্তান মিয়ার ছেলে আলা উদ্দীন (৩১), মখদুছ উল্লার ছেলে আলী হোসেন (৩১)। এঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ঘটনাস্থল থেকে ৬ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। রাজনগর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com