Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ভারতের ভাগ্য পাকিস্তানের হাতে!

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ কঠিন করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার শুধু আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না। অন্য ম্যাচগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।
মঙ্গলবারের পর চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত এবং আফগানিস্তানের ঝুলিতে কোনও পয়েন্ট নেই। এই অবস্থা থেকেও ফাইনালে উঠতে পারে ভারত। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও। তা হলেই এক মাত্র রোহিতদের কপালে শিকে ছিঁড়তে পারে।
পাকিস্তান বাকি দু’টি ম্যাচ হারলে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত— তিন দলের পয়েন্টই হবে দুই। তখন দেখা হবে নেট রান রেট। আফগানিস্তানের মতোই ভারতের সংগ্রহে পয়েন্ট না থাকলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালে সেই ব্যবধান আরও বাড়বে। অন্য দিকে, পাকিস্তান বাকি দু’টি ম্যাচই হারলে বাবর আজমদের নেট রান রেট খারাপ হবে। এক মাত্র তখনই নেট রান রেটের বিচারে ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন রোহিতরা।
বুধবার বাবর আজমরা আফগানিস্তানকে হারিয়ে দিলেই ছিটকে যাবে ভারত। জলে যাবে এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকের সুযোগ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com