Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগরে শৌচাগার থেকে মেছো বিড়াল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
রাজনগরে শৌচাগার থেকে মেছো বিড়াল উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রামভদ্রপুর গ্রামে রাতের আধারে শিকার খোঁজতে এসে এক বাড়ির শৌচাগারে মেছো বিড়াল আটকে পড়ে। পরে এলাকাবাসীর সহায়তায় বন বিভাগের লোকজন সেটিকে উদ্ধার করে ছেড়ে দিয়েছেন। সোমবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বিধান চন্দ্র দাসের বাড়ির শৌচাগারে মেছো বিড়ালটি আটক হয়।

বাড়ির মালিক বিধান চন্দ্র দাস জানান, গভীর রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাহিরের শৌচাগারে তিনি গেলে উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে মেছো বিড়ালটি গর্জন করে। এ সময় তিনি ভয় পেয়ে কৌশলে শৌচাগারের দরজা বাহির থেকে চিটকিনি লাগিয়ে বন্ধ করে দিলে ভেতরে মেছো বিড়ালটি আটকে যায়। সিলেটের একটি কলেজে অধ্যয়নরত তার ছেলেকে বিষয়টি জানালে সে বন বিভাগে খবর দেয়। দুপুর ১২ টার সময় বন বিভাগের লোকজন গিয়ে এটিকে উদ্ধার করে স্থানীয় ঝুপঝাড়ে ছেড়ে দেয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, অনেকই এলাকায় এটিকে মেছোবাঘ বলে শুধু শুধু আতঙ্ক ছড়ায়। এটা আসলে বাঘ নয়। এটি মেছো বিড়াল। প্রাণিটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। মানুষ আগের চেয়ে অনেক সচেতেন হয়েছে। এ জন্য হয়তো মেছো বিড়ালটিকে মারতে যায়নি”। এখন মেছো বিড়ালের প্রজনন সময়। তাই তার সঙ্গী ও বাচ্চাদের বিষয়টি চিন্তা করে জাতীয় উদ্যোনে না এনে তাকে স্থানীয় এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com