Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে শেষ হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। একই দিন বিকেলে দিনব্যাপী এই মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা গোলাম রাব্বানী খান, শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহিদ, বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

মেলায় বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করে মহলাল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান রাজনগর আইডিয়েল হাই স্কুল ও তৃতীয় স্থান রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com