Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহববধূ!

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক গৃহবধূ একই দিনে পরপর ৪ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের দুইজন ছেলে ও দুই জন মেয়ে শিশু। সোমবার বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ৪ সন্তানের জন্মদেন রাজনগরের মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস।

 

লিপি রানী দাস জানান, বিভিন্ন সময় মেডিকেল চেকআপ করলে চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সোমবার সেখানে তার পরপর ৪ সন্তানের জন্ম হয়। এদের মধ্যে ২ জন ছেলে এবং ২ জন মেয়ে। এক সাথে সুস্থ ও স্বাভাবিক ৪টি সন্তান পেয়ে তিনি ভীষণ খুশি।

 

 

তিনি আরো বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন শিশু ৪টির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো রয়েছে। বর্তমানে ৪ শিশু ও তাদের মা ওসমানী মেডিকেলে রয়েছেন। দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে চলে আসবেন। তাদের পূর্বে ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিষয়টি স্বামী অমিত দাসকে জানানো হলে তিনিও ৪টি সন্তান পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন বলে জানান তার স্ত্রী।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com