Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
প্রতিকি ছবি

মৌলভীবাজারের রাজনগরে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার সদর ইউনিয়নের তেলিজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক করা মাদক ব্যবসায়ী রাজনগর উপজেলার সদর ইউনিয়নের তেলিজুরী গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে পিন্টু মিয়া।

 

পুলিশ জানায়, শনিবার রাতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহম্মেদ সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালান। এসময় উপজেলার তেলিজুরী গ্রামে গেলে পুলিশির উপস্থিতি টের পেয়ে দুইজন দৌড় দেয়। তাদের একজন পালিয়ে গেলেও ওই গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে পিন্টু মিয়া স্থানীয় ওয়াহেদ চৌধুরীর গরুর ঘরে আশ্রয় নিলে পুলিশ তাকে সেখান থেকে  আটক করে তল্লাশি করে। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় পিন্টু মিয়া ও পলাতক ওই মাদক কারবারিকে আসামী করে রাজনগর থানায় মামলা হয়েছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় রাজকথা’কে বলেন, মাদকের বিরুদ্ধে রাজনগর থানা পুলিশ অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। শনিবার রাতে ২০০ পিস ইয়াবাসহ পিন্টু মিয়াকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com