Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে টিকা প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

শিশুদের টিকা প্রদানে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলার বিভিন্ন ধর্মীয় নেতা ও সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আফজালুর রহমান।

উপজেলা ইপিআই ইনচার্জ প্রবাল দাসের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিন মাহতাব, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিরঞ্জীব দত্ত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদন প্রমুখ।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, সরকারী ভাবে বিনামূল্যে প্রাণাঘাতি রোগের ১০টি টিকা প্রদান করা হয়। এটা বিভিন্ন দেশে দেয়া সম্ভব হয় না। এসব টিকা গ্রহনে ধর্মীয় কোন বাধা নেই। এছাড়াও উপজেলায় বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা প্রদানের কার্যক্রম চলছে। এসব টিকা নিয়ে বিভিন্ন পয়েন্টে আলোচনা করলে মানুষ সচেতন হবে এবং উৎসাহিত হবে। এব্যাপারে সকলের সহযোগিতা চান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আফজালুর রহমান।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com