Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে শহীদ বেদীতে জুতা পায়ে দুই যুবদল নেতা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পনের সময় জুতা পায়ে শহীদ বেদীতে উঠেছেন দুই যুবদল নেতা। এসময় উপস্থিত অন্য নেতারা জুতা খুলে উঠলেও তারা এ নিয়ম মানেন নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে সমালোচনা করছেন স্থানীয় অনেকে। উপজেলা যুবদলের নেতৃত্বে রাজনগর কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফুল দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

 

জুতা নিয়ে বেদীতে উঠা নেতারা হলো- জেলা যুবদলের সহ-সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহীন আহমদ ও ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়ছল আহমদ।

 

রাজনগরে ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, পুলিশ, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, রাজনগর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক জুসেফ খান ও সদস্য সচিব মো. রুকন আহমদের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিতে যান যুবদলের নেতারা। ফুল দেয়া শেষে একাধিক যুবদল নেতা ফেইসবুকে ছবি পোস্ট করেন। ছবিতে যুবদল নেতা শাহীন আহমদ ও ফয়ছল আহমদের পায়ে জুতা পরিহিত দেখা যায়। এসব ছবি ডাউনলোড করে জুতা পায়ে দিয়ে শহীদ বেদীতে উঠার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় অনেকে।

 

জেলা যুবদলের সহ-সম্পাদক শাহীন আহমদ ও ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়ছল আহমদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রুকন আহমদ বলেন, ফুল দেয়ার সময় জুতা পায়ে দিয়ে তাদের উঠার বিষয়টি প্রথমে নজরে আসেনি। পরে ছবিতে দেখেছি। উপস্থিত অন্য সবাই জুতা খুলেই উঠেছি। এটা ভুলে হয়ে থাকতে পারে। তবুও আমরা তাদেরকে সতর্ক ও অধীনস্ত শাখার নেতাকে শোকজ করব।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার বলেন, বিষয়টি এখনো নজরে আসেনি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com