Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগরে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আফজালুর রহমান, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন প্রমুখ।

 

এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com