Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

স্কুল-মাদরাসার পোষাক পড়ে একসঙ্গে চার বান্ধবী উধাও

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

প্রতিকী ছবি

স্কুল ও মাদ্রাসায় যাওয়ার কথা বলে একসঙ্গে চার বান্ধবী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টায় স্কুলের কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফেরেনি।

 

উধাও হয়ে যাওয়া এই চার শিক্ষার্থী মিরপুর-১৩ নম্বরের বাসিন্দা। চার বান্ধবীর মধ্যে তিনজন মাদ্রাসার শিক্ষার্থী, অপরজন স্কুলছাত্রী।

 

চার শিক্ষার্থীরা হলো- মিরপুর ১৩ নম্বরের আল জাহারা গার্লস একাডেমির ৮ম শ্রেণির তিন শিক্ষার্থী ও কাজী আবুল হোসেন হাইস্কুলের ৮ম শ্রেণির এক শিক্ষার্থী। এদের সবার বয়স ১৩-১৫ বছরের মধ্যে। এ ঘটনায় নিখোঁজ চার শিক্ষার্থীর অভিভাবকরা মঙ্গলবার রাতে কাফরুল থানায় জিডি করেন।

 

নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে উল্লেখ করেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে ওই দিন মাদ্রাসায় যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওই দিন আরও জানতে পারেন তার মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। সবাই স্কুল ড্রেস পরিহিত ছিল। স্কুলব্যাগও সঙ্গে ছিল সবার।

 

আবুল হোসেন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, ওই ছাত্রী আমার স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। যতদূর জেনেছি সে সবার সঙ্গে মিশত না। তার কয়েকজন বান্ধবী আমাকে জানিয়েছে, কিছু দিন আগে সে তার বান্ধবীদের বলেছে তাকে স্মৃতি হিসেবে কিছু দিতে। সে হয়তো আগামী বছর এ স্কুলে থাকবে না।

 

 

কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, নিখোঁজ চারজনের কারও কাছে মোবাইল ফোন নেই। এ জন্য সহজে তাদের ট্র্যাকিং করা যাচ্ছে না। তবে পুলিশ এ নিয়ে কাজ করছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com