Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জুড়ীতে মসজিদের টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে মসজিদের টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জলিল মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের দক্ষিণ চাটেরা নতুন মসজিদ এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের দক্ষিণ চাটেরা নতুন মসজিদের টাকা নিয়ে শুক্রবার জুমার নামাজের সময় একই গ্রামের ইয়াছিন মিয়া ও তারা মিয়ার সাথে কথা কাটাকাটি হয় জলিল মিয়ার। ইফতারের পর ইয়াছিন মিয়া ও তারা মিয়ার নেতৃত্বে কয়েকজন জলিল মিয়ার বাড়িতে হামলা করেন। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জলিল মিয়া নিহত হন বলে জানায় পুলিশ। এ ঘটনায় তার ছেলে কাদির মিয়া গুরুতর আহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

 

 

সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে পুলিশ হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

 

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অসিত দেবনাথ বলেন, ‘নিহতের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। হাসপাতালে ৭ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দাস বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তার মাথায় দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে মনে হয়েছে। অন্যদিকে পুলিশ হেফাজতে ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।’


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com