Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

গতকাল বুধবার (২৬ এপ্রিল) রাত সোয়া ১২ টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান ১ নম্বর লাইনের মৃত রামলাল রবিদাসের ছেলে সুমন রবিদাস (১৯) ও একই বাগানের ৯ নম্বর লাইনের সীতারাম রবিদাসেরর ছেলে সুবাস রবিদাস (২৮)।

 

পুলিশ জানায়, দুই ব্যক্তি মাদক বহন করছে এমন গোপন তথ্য জানতে পেরে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফার ও উপপরিদর্শক (এসআই) উবায়েদ আহমদ সহ একদল পুলিশ টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে যায়। এসময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করলে ৪৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, খবর পেয়ে পুলিশ মাদরাসার সামনে যায়। সেখান থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com