Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে পুলিশের অভিযানে ৭ জন জুয়াড়ি আটক

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
রাজনগরে পুলিশের অভিযানে ৭ জন জুয়াড়ি আটক

মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারের পাশ্ববর্তী বিলবাড়ি এলাকার বোরহান উদ্দীনের ফার্ণিচারের দোকানে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, রাজনগর থানা এলাকাকে মাদক ও জুয়া নির্মূল করার লক্ষ্যে কাজ করছে রাজনগর থানার পুলিশ। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফার, মো. সওকত মাসুদ ভূইয়া, উবায়েদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট বাজার সংলগ্ন বিলবাড়ী গ্রামের বোরহান উদ্দিনের কাঠের ফার্নিচারের দোকানে অভিযান চালায়। এসময় কাঠের ফার্নিচারের দোকানের ভিতরে জুয়া খেলা অবস্থায় বেড়কুড়ি গ্রামের জুয়াড়ী লিখন মিয়া (৩০), কাইয়ুম উদ্দিন (৫০), আব্দুল হক (৪০), শাহাপুর গ্রামের রমিজ মিয়া (৪৫), হামিদপুর গ্রামের বোরহান উদ্দিন (৪৭), আরফিন আলী (৩৭), এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের আবুল হোসেন (৩০), আটক করে। এসময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে জুয়াড়িদের কোন ছাড় দেয়া হবে না। উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিত প্রয়োজন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com