Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

রাজনগরে যুবদলের প্রচারণা, ছাত্রলীগ নেতাকর্মীদের বাধা

মৌলভীবাজার প্রতিনিধি : / ২১৬৬
প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩

সিলেটে তারণ্যের সমাবেশকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়েছে যুবদল। এসময় প্রচারণা চালাতে গেলে ছাত্রলীগের নেতামকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান তুলে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে রাজনগর থানা পুলিশ গিয়ে যুবদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৩জন যুবদল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রাজনগর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৯ জুলাই সিলেটে ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করেছে যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই সমাবেশকে ঘিরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় রাজনগর উপজেলা পরিষদের সামনে থেকে লিফলেট বিতরণ করে দোকানে দোকানে গিয়ে প্রচারণা চালাতে থাকে যুবদল। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত, রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জোসেফ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান খান, সদস্য সচিব শেখ রুকন আহমদসহ যুবদলের নেতাকর্মীরা। কৃষি ব্যাংকের নিচে যুবদল নেতাকর্মীরা গেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল, ছাত্রলীগ নেতা তৌকির আহমদ, সৈয়দ সিহাবসহ উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান তুলেন। পরে যুবদল নেতাকর্মীরা রাজনগর বাজারে চলে যান। এসময় ছাত্রলীগ কর্মীরা মোটরসাইকেল শোডাউন দিয়ে বাজারের ভিতরে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। যুবদল নেতাকর্মীরা বাজারে প্রচারণা শেষ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গেলে সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক জোসেফ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান খান, সদস্য সচিব শেখ রুকন আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।

 

 

উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ রুকন আহমদ বলেন, স্লোগান দিতে শুনেছি। কারা দিয়েছে আমরা জানি না। আমরা প্রচারণা শেষ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গেলে আমিসহ উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আমাদের ছেড়ে দেয়া হয়।

 

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল বলেন, যুবদলের নেতাকর্মীরা দোকানে দোকানে গিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলেছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগ নেতাকর্মীরা দেশবিরোধী এ অপপ্রচার মেনে নেয়নি। তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করতে স্লোগান তুলেছে। পরে তারা সেখান থেকে চলে গেছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পুলিশের অনুমতি ছাড়া যুবদলের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে থানায় আনা হয়। পুলিশকে না জানিয়ে এ ধরণের কার্যক্রম না করতে তাদেরকে বলে দেয়া হয়েছে। কাউকে আটকের ঘটনা ঘটে নি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।