Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

মৌলভীবাজার-৩ আসন : জিল্লুর রহমানের পাশে আজিজ-মহসিনের পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৮২
প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। প্রচার-প্রচারণায় খুব অল্প সময়ে যিনি তৃণমূলের সাধারণ মানুষের সাথে মিশেছেন। বিনয়ী মোহাম্মদ জিল্লুর রহমানের নির্বাচনী আশ্বাসে স্বপ্ন দেখছেন প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষরাও।

 

 

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মৌলভীবাজার জেলায় চমক সৃষ্টি করেছেন তিনি। সাবেক মন্ত্রী সৈয়দ মহসীন আলী ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমানের পরিবারের সমর্থন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে জিল্লুর রহমান আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। এনিয়ে মৌলভীবাজারের রাজনীতিতে আলোচনার ঝড় বইছে।

 

 

তার নির্বাচনী টিমের দায়িত্ব প্রাপ্তদের সাথে কথা বলে জানা যায়, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পরই তিনি মনস্থির করেন, মৌলভীবাজার-৩ আসনের মানুষের আকাঙ্খার চেয়ে বেশি উন্নয়ন করবেন। তাই মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার ২০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নিজের টিম পাঠিয়ে মানুষের কথা শুনেছেন জিল্লুর রহমান। তৈরী করেছেন উন্নয়ন পরিকল্পনা। এখন যে ইউনিয়ন ওয়ার্ডেই যান তিনি নির্বাচনী সভা শুরু করেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে। মানুষের দাবির আগেই তিনি বলে দেন কোন ওয়ার্ডে কি কি প্রয়োজন।
গত ৪ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে জনসভায় তিনি তার নির্বাচনী ইশতেহারে উন্নয়ন পরিকল্পনা গুলো প্রকাশ করেন। এ সময় জিল্লুর রহমানের উন্নয়ন প্রতিশ্রুতি শুনে তাকে হাত তুলে স্বাগত জানান জনসভায় অংশ নেওয়া হাজার হাজার জনতা। প্রতীক বরাদ্দের পর থেকে জিল্লুর রহমান এখন পর্যন্ত এই নির্বাচনী আসনের ৯৫ শতাংশ এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভা করেছেন বলে দাবি তার নির্বাচনী টিমের সদস্যদের।

 

 

প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসীন আলীর পরিবারের মধ্যে স্ত্রী সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন, মেয়ে যুবলীগ নেত্রী সৈয়দা সানজিদা শারমিন, ভাই সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দ লিয়াকত আলীসহ সমর্থক ও কর্মীরা একাট্টা হয়ে কাজ করছেন জিল্লুর রহমানের জন্য। একই সাথে মাঠে প্রচারণা চালিয়েছেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের পরিবারও। তার পরিবারের মধ্যে ভাই মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, ভাতিজা যুবলীগের সাবেক সভাপতি নাহিদ আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা সৌদ আল সুফিয়ান সাগরসহ অনেকে। বর্তমান সংসদ সদস্য নেছার আহমেদের রাজনৈতিক নেতা ছিলেন আজিজুর রহমান। কিন্ত এবার তিনি মনোনয়ন না পাওয়ার আজিজুর রহমানের পরিবার নৌকার নতুন এই প্রার্থীকেও সমর্থন জানাচ্ছেন।

 

 

মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেন, আমার স্বামী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এই আসনের এমপি ছিলেন। কিন্তু উনি উনার দায়িত্ব শেষ হওয়ার আগেই মারা গেছেন। জিল্লুর রহমানকে মহসিন আলী ছেলের মতো দেখতেন। আমরা চাই আমাদের কৃতি সন্তান জিল্লুর রহমান এমপি হয়ে মহসিন আলীর অসম্পূর্ণ সকল কাজ সম্পন্ন করবেন। তাই এখন প্রয়োজন আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে জিল্লুর রহমানকে নির্বাচিত করা।

 

মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বলেন, আমারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমরা চাই মৌলভীবাজারের উন্নয়ন হোক। তাই আমি মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করে তাদেরও উন্নয়নের অংশীজন করতে চাই। নৌকার জয় এখন নিশ্চিত।

 

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার বলেন, আমাদের নেত্রী বুঝে শুনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছেন। আমরা বিশ্বাস করি নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। মোহাম্মদ জিল্লুর রহমান একজন তরুণ, তিনি চাইলে সকল অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তাই আমি মৌলভীবাজার ও রাজনগরবাসীর কাছে আহ্বান জানাই তাকে যেন আমরা বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে।

 

 

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব বলেন, আমাদের এই আসন জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করেছেন তার জন্যই কাজ করবো। কখনো নৌকার বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই। ৭ তারিখ বিপুল ভোটে নেত্রীকে আমরা এই আসন উপহার দিব।

 

ইতিমধ্যে মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মৌলভীবাজার ও রাজনগরের আন্তঃমহাসড়ক চারলেনে উন্নীতকরন, মৌলভীবাজার শহর বাইপাস ও নতুন মনু সেতু, কাউয়াদিঘি হাওরের উন্নয়ন, মনু নদীর ভাঙ্গন থেকে রক্ষাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

মৌলভীবাজার- ৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমাদের একটা টিম গত তিনমাস মৌলভীবাজার ও রাজনগরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছে কার কি লাগবে। আমরা সেইভাবেই উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছি। মৌলভীবাজার-৩ আসনকে দেশের অন্যতম স্মার্ট এরিয়া হিসেবে গড়তে চাই। তিনি বলেন আমি একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছি। সেই লক্ষ্যেই কাজ করবো। উন্নয়নের ক্ষেত্রে আমি কোন দলমত দেখবো না। আমার একটা অফিস থাকবে সেখানে সবশ্রেণীর মানুষ নির্দিধায় যেতে পারবে। আর মানুষ যেটা চাইবে তাদের চাওয়াকে মূল্যায়ন করে আমি সবাইকে সাথে নিয়ে আগামীতে কাজ করব।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।