Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

গরিবের টাকা মেরে খেতে আমি এমপি হয়ে আসি নি – জিল্লুর রহমান এমপি

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৭৯
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন- গরিবের টাকা মেরে খেতে আমি সংসদ সদস্য হয়ে আসি নি। সংসদ সদস্য থাকা অবস্থায় টিআর, কাবিখাসহ সব ধরনের বরাদ্ধ সঠিক যায়গায় ব্যয় করা হবে। রাজনগর উপজেলার উন্নয়নে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সে ব্যাপারে দ্রুত তাকে জানাতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্প্রসারিত মাল্টিপারপাস হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে সংবর্ধনা ও ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বিভিন্ন সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, রাজনগর ও মৌলভীবাজারের উন্নয়নে বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদয়দের সাথে আমার আলাপ হয়েছে। তারা আমাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সবাই সহযোগিতা করলে খুব শিগগিড়ই মৌলভীবাজার-৩ আসনকে একটি স্মার্ট সংসদীয় আসন হিসেবে গড়ে তুলতে পারবো। এছাড়া সরকারি বরাদ্দ ছাড়াও আমি নিজের উদ্যোগে কিছু রাস্তাঘাট করে দেয়ার চেষ্টা করবো।

 

 

উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি মো. আব্দুস ছালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়ছল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, জামেয়া হেমায়াতুল ইসলাম ঘড়গাঁওয়ের প্রিন্সিপাল ক্বারী শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাদিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সংসদ সদস্যকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক পিতলের ‘নৌকা’ ও ক্রেষ্ট উপহার দেয়া হয়।

 

 

পরে উপকারভোগীদের মাঝে স্কুল ব্যাগ, তালগাছের চারা, মশারি, সেলাই মেশিন, কৃষি যন্ত্রপাতি, গবাধিপশুর ভ্যাকসিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদের নবনির্মিত ভবণের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।