Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে ‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদাবাজি, থানায় মামলা

মৌলভীবাজার প্রতিনিধি : / ১২৯০
প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে ‘সাংবাদিক সাগর’ পরিচয় দিয়ে চিনি বোঝাই গাড়ি আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা (নং ১১, তাং ১৬-০৩-২৪খ্রিঃ) হয়েছে। চাঁদা না পেয়ে গাড়ি চালক ও তার সাথে থাকা সহযোগিকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।

 

 

সম্প্রতি একটি চক্র রাজনগর উপজেলার মুন্সিবাজার থেকে কদমহাটা পর্যন্ত সড়কে সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে চিনি বোঝাই গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করছে এমন কথা লোক মুখে শোনা যাচ্ছিল।

 

 

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে চিনি বোঝাই একটি ট্রাক (রাজশাহী মেট্রো ট ০২-০০৬৮) যাওয়ার সময় রাজনগর উপজেলার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কলেজ পয়েন্ট এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ৫-৬টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কারে কয়েকজন গিয়ে ট্রাকটির গতিরোধ করে। তাদের মধ্যে একজন নিজেকে ‘সাংবাদিক সাগর’ পরিচয় দিয়ে আইডি কার্ড দেখায়। এক পর্যায়ে ট্রাক চালকের কাছে ১৫০ বস্তা চিনি দাবি করে। না হলে এ সড়ক দিয়ে চিনি বহন করতে হলে সাগরসহ অন্যদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকিধামকি দেয়। ট্রাক চালক টাকা বা চিনি দিতে রাজি না হওয়ায় তাদেরকে মারধর করে নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে নেয় চাঁদাবাজরা। পরে ট্রাকের চালক ও সহযোগি হাল্লাচিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় শনিবার (১৬ মার্চ) সিলেটের জকিগঞ্জ উপজেলার খিলগ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান বাদী হয়ে ‘সাংবাদিক’ পরিচয় দেওয়া সাগর, রুবেল, আলআমিন ও বাদশার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০জনকে আসামী করে রাজনগর থানায় মামলা করেছেন।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, রাজনগর থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। বাদী তার অভিযোগে জানিয়েছেন ‘সাংবাদিক সাগর’ পরিচয়ধারী একজনসহ কয়েকজন মিলে চাঁদা দাবি করেছে। তদন্ত সাপেক্ষে আসামীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।