Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ প্রশিক্ষণ দেয়।

 

 

দুটি গ্রুপে রাজনগর উপজেলার ৩০ জন শিক্ষক, ইমাম, পুরোহিত, উপ সহকরী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী, মহিলা বিষয়ক অধিপ্তরের মাঠ পর্যয়ের কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং ৩০ জন কৃষাণ-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

 

বৃহস্পতিবার বিকেলে সামপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান মো. মুশফিকুছ সালেহীনের সঞ্চালনায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামছুদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

 

 

 

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্রিয়নাথ কর সহ প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com