Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে সীমান্তিকের আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস পালন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের ৬টি উপজেলায় আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস পালন করেছে সীমান্তিক। দিবসটি উপলক্ষে গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব সম্পর্কে উদ্বুদ্ধ করতে র‌্যালি, আলোচনা সভা ও গর্ভবতী মায়েদের ফ্রি মেডিকেল চেকআপ করা হয়। এসএমসি ও ইউএসএআইডি এর অর্থায়নে এমআইএসএইচডি প্রকল্পের আওতায় বুধবার ও বৃহস্পতিবার (২৯-৩০ মে) দুইদিন ব্যাপী জেলার রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলায় এসব কার্যক্রম চালায় বেসরকারি সংস্থা সীমান্তিক।

রাজনগর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার মাহমুদ, কুলাউড়া উপজেলায় ছিলেন মেডিকেল অফিসার ডা. শারমিন ফারহানা জেরিন, সীমান্তিক মৌলভীবাজার জেলার ডিটিএল মো. রেজাউল ইসলাম এছাড়াও সীমান্তিকের সংশ্লিষ্ট উপজেলার সুপারভাইজার, কমিউনিটি মবিলাইজার এবং গোল্ডস্টার মেম্বারগণ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে মায়েদের সচেতনতা বাড়াতে গর্ভকালীন সময়ে কমপক্ষে চারটি চেকআপ করানো, প্রাতিষ্ঠানিক প্রসব করানো, মায়ের পর্যাপ্ত পরিমান পুষ্টিকর খাবার ও বিশ্রাম নিশ্চিত করতে বলা হয়। এছাড়াও শিশুদের শালদুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা, শিশু স্বাস্থ্য নিশ্চিত করণ, নিয়মিত টিকাদানসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। শিশুর পরিপূর্ণ বিকাশে মায়েদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com