Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

পর্তুগালে বসবাসরত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছে “রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার” নামের নতুন সামাজিক সংস্থা। রাজনগরের পর্তুগাল প্রবাসীদের দীর্ঘদিনের নানা প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি। এতে সভাপতি হয়েছেন আজিজুর রহমান খান, সাধারণ সম্পাদক রাহুল আহমেদ মতিন ও সাংগঠনিক সম্পাদক শেখ মো. সুয়েব উদ্দিন।

 

 

গত সোমবার (১২ই আগস্ট) রাতে পর্তুগালের লিসবনের স্টীক এন্ড কাবাব অভিজাত রেস্টুরেন্টে মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে শেখ মো. সুয়েব উদ্দিনের পরিচালনায় ও সালেহ আহমদ রাজনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক সভা হয়।

 

সভার দ্বিতীয় অধিবেশনে সকলের উন্মুক্ত মতামত, পরামর্শ ও আলোচনার ভিত্তিতে একবছর মেয়াদী এই কমিটির অন্যান্যের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মুহিবুর রহমান সাকির, শামীম আহমদ, সহ-সেক্রেটারি রিয়াদ কামাল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, পাপলু আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক রামিম আহমদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক কাবের আহমদ, কোষাধ্যক্ষ শাহাব উদ্দীন চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ সালেহ আহমদ রাজন। এতে উপদেষ্টা করা হয়েছে মাওলানা মামুনুর রশীদকে।

 

সভায় প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে আজিজুর রহমান খান রাজনগরের পর্তুগাল প্রবাসীদের একটি সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, রাজনগর উপজেলার ভাইদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবে রুপ দিতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আশা করি আমাদের দৃঢ় মনোবল মানবতার এ মহতি কাজের পরিধি উত্তরোত্তর সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে। এ বন্ধন যেন হয় ভ্রাতৃত্ব ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। রাজনগরের সকল ভাই একই পরিবারসম তাই এই আয়োজন তথা আমাদের যাত্রাপথ যেন অনাগত দিনে পর্তুগালে বসবাসরত ভাইদের অনুসরণীয়-অনুকরণীয় হয়ে থাকে ।

 

 

এতে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন রুাহুল আহমেদ মতিন, শামীম আহমদ, রামিম আহমদ চৌধুরী, মুহিবুর রহমান সাকির, আবুল আহমদ, রিয়াদ কামাল চৌধুরী ( রনি), আজিজ আহমদ, কামরুল ইসলাম, এহসান আহমদ, ইমরান আহমদ, নাজমুল ইসলাম রুবেল প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com