Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে আওয়ামী লীগের সভাপতিসহ ২ জন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫০০
প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়ছে। গ্রেফতারকৃতরা হলেন- রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী (৭৮) ও সহ-সভাপতি আজিজুর রহমান খান তছকির (৬৫)। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে রাজনগর সদর ইউনিয়নের কর্নিগ্রামের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

 

 

পুলিশ জানায়, মৌলভীবাজার মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মৌলভীবাজার সদর থানায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এসব মামলায় জেলার বিভিন্ন থানার পুলিশ আসামীদের আটক করতে তৎপর রয়েছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের সহায়তায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ কর্নিগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী ও সহ-সভাপতি আজিজুর রহমান খান তছকিরকে আটক করা হয়। তাৎক্ষনিক তাদেরকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়। তবে তারা কোনো মামলার এজহার নামীয় আসামী কিনা জানা যায় নি।

 

 

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মোবাশ্বির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মৌলভীবাজার মডেল থানা পুলিশ সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা করি। আসামীদের মডেল থানায় পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।