Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

জামায়াত আমীরের আগমনকে স্বাগত জানিয়ে রাজনগরে মোটরসাইকেল শোভাযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সম্মেলনে আগমনকে স্বাগত জানিয়ে এ শোভাযাত্রা করে জামায়াত।

 

 

উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন ও সেক্রেটারি মিছবাহুল হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ২ শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে রাজনগর বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিন করে রাজনগরে গিয়ে শেষ হয়।

 

 

সহকারী সেক্রেটারী শেখ মুহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় সাধারণ মানুষকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন বাজারে বক্তব্য দেন উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু ও নায়েবে আমীর আব্দুর রউফ লিটন, উপজেলা যুব বিভাগ সভাপতি হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারী রাজন আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com