Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

মৌলভীবাজারে আন্তঃকলেজ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মো. ফরহাদ হোসেন, মৌলভীবাজার :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে এম সাইফুর রহমার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মৌলভীবাজার সরকারি কলেজ চ্যাম্পিয়ন ও কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে।

 

খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়ায়। এম সাইফুর রহমান  স্টেডিয়ামে মৌলভীবাজার সরকারি কলেজ ফুটবল দল ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আন্তঃকলেজ টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। খেলায় জেলা থেকে সরকারি ও বেসরকারি কলেজের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে।

 

টুর্নামেন্টের সর্ব্বোচ গোলদাতা মৌলভীবাজার সরকারি কলেজের তানভীর আহমেদ  আরিফ,  সেরা খেলোয়াড় হয়েছে একই কলেজের গোবিন্দ বঙ্গ কর্মী এবং  সমাপনী খেলায় সেরা খেলোয়াড় হয়েছে কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের লোডসাই পতমী।

 

আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার  মো. মাজহারুল মজিদের সভাপতিত্বে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  মো. ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামাল আহমদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত অ্যাডহক কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com