Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে বালকদের কাবাডি প্রতিযোগিতা

মো. ফরহাদ হোসেন, মৌলভীবাজার :
প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” স্লোগানে তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫’র আওতায় জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অনুর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ১৩ জানুয়ারি এম. সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ম ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কাবাডি প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার বালকদের ৪টি কাবাডি দল অংশগ্রহণ করে।

 

প্রতিযোগিতার ফাইনালে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম মল্লিক সরাই ফাজিল মাদ্রাসা কাবাডিদল ৪৪-২১ পয়েন্টের ব্যাবধানে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কাবাডি প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com