Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি : / ২১৭
প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার সাংবাদিকদের সাথে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন।

 

পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্যবিহীন সমাজ, বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি, জনগণের চাহিদা অনুযায়ী তাদের পুলিশি সেবা প্রদান করা। অপরাধের সাথে যে- ই জড়িত হোক না কেন, সে পুলিশ সদস্য হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব।

 

মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাব এবং বিভিন্ন উপজেলার প্রেসক্লাব থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবু হুসাইন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।