Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন

মো. ফরহাদ হোসেন
প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট-২০২৫’ শুরু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন।

এসময় পুলিশ সুপার বলেন, একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে। বলে আমি প্রত্যাশা করি।

 

উক্ত খেলায় সিলেট রেঞ্জের ৪টি জেলা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com