Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুইজন চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (৩ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় চা শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, সকালে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০জন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দেখা গেলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

 

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত পিকআপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com