Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২

মৌলভীবাজার প্রতিনিধি : / ১১৮৩
প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর বাজারে মিষ্টির দোকানের কারখানায় ঢুকতে না দেয়ায় দোকানের মালিক ও কর্মচারীর উপর হামলা চালিয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার রাত সাড়ে ৭ টার দিকে রাজনগর বাজারের অঞ্জুলী মিষ্টি ঘরে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জুলী মিষ্টি ঘরে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দিন বাবু। দোকানের শোকেসে রাখা অল্প বুরিন্দায় তার হবে না জানালে দোকান মালিক আরো বুরিন্দা দোকানের পেছনের কারখানা থেকে আনতে কর্মচারীকে বলেন। এসময় কয়ছর উদ্দীন বাবুও কর্মচারী পঙ্কজ দাশের পেছন পেছন কারখানায় ঢুকতে গেলে কর্মচারী তাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড়থাপ্পর মারেন। ভিতরে থাকা মিষ্টির কারিগর এগিয়ে গেলে তাকেও মারধর করেন। দোকানের ভিতরের চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজকে আনতে যান। নাহাজ খাঁন আসার পর দোকানের ভিতরের দরজা খুললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু দোকানের মালিক পদ্ম কুমারের ওপর হামলে পরেন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবির ধারালো অংশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দের মাথায় আঘাত পান। তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

 

রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খাঁন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলে এসেছি অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।