Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি

রাজকথা ডেস্ক : / ৪২৭
প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি দিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর লেখালেখির প্রতিবাদ জানিয়েছেন রাজনগরের নেছার আহমদ সানি। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের কাছে এক প্রেস রিলিজ পাঠিয়ে তিনি এ প্রতিবাদ জানান। তার প্রেস রিলিজটি হুবহু নিচে দেয়া হলো-

প্রেস রিলিজ
আমি নেছার আহমদ সানি, রাজনগর উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক। আমি দীর্ঘদিন থেকে জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আমি বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে আমার নিজ উপজেলায় দলের বিভিন্ন ইস্যূতে সক্রীয়ভাবে মাঠে কাজ করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিটি নির্দেশ আমার উপজেলায় বাস্তাবায়নের জন্য আমি মাঠে সক্রিয়ভাবে কাজ করেছি। এতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রোষানলে পরে আমি বিভিন্ন মামলায় হেনস্তার শিকার হয়েছি।  কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি থেকে কখনও পিছু হাটি নি। দলের দুঃসময়ে রাজনগর উপজেলা বিএনপির হাতকে শক্তিশালি করতে কাজ করেছি। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনের আগে আমার নামে মামলা দিয়ে হয়রানি করেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের পরেও আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে মাঠে কাজ করে যাচ্ছি। এছাড়া ক্রীড়ানুরাগী মানুষ হিসেবে সব সময় রাজনগর খেলাধুলার উন্নয়ন ও বিকাশে একজন সংগঠক হিসেবে কাজ করেছি ও এখনো করে যাচ্ছি। স্থানীয় বিভিন্ন সামাজিক ক্লাব ও সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নানা ধরনের মানবসেবা মূলক কাজে জড়িত ছিলাম। ঈদগাহ ও মসজিদের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করায় বিভিন্ন সময় আমাকে কমিটিতেও রাখা হয়েছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনগর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করলেও অল্প ভোটের ব্যবধানে পরাজিত হই। তবুও অত্র এলাকার আপামোর জনগণের দুঃখ-কষ্টে সব সময় রয়েছি। রাজনগর উপজেলায় বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছি। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল উশৃঙ্খল পরিস্থতি এড়াতে সব সময় সর্বস্থরের মানুষের পাশে থেকে কাজ করছি । আমার এমন রাজনৈতিক সক্রীয়তায় ইর্ষান্বিত হয়ে বিগত কয়েকদিন থেকে একটি কুচক্রী মহলের কে বা কারা সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ঠিকানা পরিচয় বিহীন ‘রাজনগরের বার্তা’ নামক ফেইক আইডি খুলে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে এবং রাজনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির মান সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর লেখা পোস্ট করছে।  এ নিয়ে বিগত দিনে আমি রাজনগর থানায় সাধারণ ডায়রি করেছি (জিডি নং : ১৩৮৪)। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ পালানোর পর থেকে আমার ও আমার দলের নেতা কর্মীদের সক্রিয় ভূমিকায় রাজনগর উপজেলা একটি শান্তি প্রিয় উপজেলা হয়ে উঠছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের আমলে রাজনগরে চাঁদাবাজীর মতো ঘটনা ঘটলেও বর্তমানে রাজনগর উপজেলার সর্বস্তরের ব্যবসায়ীসহ জনসাধারণ নির্বিঘ্নে ব্যবসা-বানিজ্য পরিচালনা করে যাচ্ছেন। আমাদের সক্রিয় ভূমিকায় রাজনগর উপজেলায় বর্তমানে কোন ধরনের সহিংসতা বা হানাহানি নেই। আমি ব্যক্তিগতভাবে রাজনগর উপজেলার রাজনগরের আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন শালিশ বৈঠকে উপস্থিত হয়ে ছোট ছোট বিষয়গুলো মিমাংসা করার চেষ্টা করে যাচ্ছি। আমার এমন সামাজিক কর্মকান্ডে একটি কুচক্রী মহল ইর্ষান্বিত হয়ে উঠছে। এই মহলটি ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে যে অপরাধ ও অপকর্মে জড়িত ছিলো বর্তমানে আমার রাজনৈতিক ও সামাজিক ভূমিকার কারনে তা করতে না পারায় আমার নামে বিভিন্ন মিথ্যাচার ও বানোয়াট কথা বার্তা লিখে ফেসবুকে পোস্ট করছে বলে আমি মনে করি। আমার ত্যাগ, পরিশ্রম ও দলের জন্য সাহসী ভূমিকা রাখায় রাজনগর উপজেলায় আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে পরিচিত হতে সক্ষম হয়েছি। এবং আমি আমার প্রাণ প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে রাজনগরের মাটিতে শক্তিশালী করতে সকল নেতাকর্মীসহ জনসাধনের সাথে নিয়মিত যোগযোগসহ রাজনগর উপজেলার যে কোনো মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করছি।
প্রিয় রাজনগরবাসী,
আপনারা নিশ্চয়ই জানেন বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ আমাকে বিভিন্ন ভাবে হয়রানিসহ আমাকে রাজনীতি থেকে দূরে রাখতে আমার নামে প্রায় ১৮ টি মামলা দায়ের করে আমাকে হয়রানি করেছে। ১৮ টি মামলা ও বিভিন্ন নির্যাতনের পরও আমি আমার প্রাণ প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি থেকে সরে দাড়াইনি। আমি বিগত ২০১২ সাল থেকে মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের সদস্য হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সক্রীয়ভাবে জড়িত হই। বিগত দিনে আমাকে এতোসব মামলা এবং আমাকে এত এত হয়রানী করা হলেও কেউ প্রতিবাদ করেনি। কিন্তু এখন আমার রাজনৈতিক অগ্রগতি দেখে ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে আমার নামে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা, প্রমাণ ছাড়া মনগাড়া লেখালেখি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি আমার বিরোদ্ধে কোনো অন্যায়, অবিচার, অপরাধ বা অপকর্মের নূন্যতম অভিযোগ কারো থাকে সরাসরি প্রমাণসহ আমাকে জিজ্ঞাসা করবেন। অন্যথায় অহেতুক মিথ্যাচার ও মানহানিকর লেখালেখি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ করছি।
ইতি
নেছার আহমদ সানি


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।