Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেল জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘হিরন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালায় প্রশাসন। তল্লাশিকালে দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রাম ভর্তি প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। অভিযান চলাকালে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যান। তারা পলাতক থাকায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, অবৈধ মজুতদারির এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ১ হাজার ৬০০ লিটার ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। জব্দকৃত এই তেলগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com