Logo
সর্বশেষ :
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার মৌলভীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষার আগে প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কুলাউড়ায় সড়কের ওপর অবৈধভাবে বালু রাখায় মোবাইল কোর্ট, জরিমানা ও বালু জব্দ রাজনগরে নিষিদ্ধ সময়ে মাছের পোনা ধরায় মোবাইল কোর্ট, জরিমানা নোয়াখালীতে এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

রাজনগরে নিষিদ্ধ সময়ে মাছের পোনা ধরায় মোবাইল কোর্ট, জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৪
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় নিষিদ্ধ সময়ে হাওর থেকে মাছের পোনা ধরার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) পরিচালিত এ অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় দায়ী ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে উপজেলা মৎস্য অফিসার ও রাজনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ সময় স্থানীয় জনসাধারণকে মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের পোনা রক্ষা এবং আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেন।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ সময়ে মাছ ধরা ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।