Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কুলাউড়ায় সড়কের ওপর অবৈধভাবে বালু রাখায় মোবাইল কোর্ট, জরিমানা ও বালু জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শমসেরনগর সংযোগ সড়কের কনিমুড়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাস্তার ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় দায়ী ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে রাখা বালু জব্দ করা হয়েছে।

 

মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সরকারি সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com