Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মৌলভীবাজারে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল।

 

মেলায় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তিনির্ভর কৃষির গুরুত্ব তুলে ধরেন।

 

মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, প্রযুক্তি ও কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com