Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলনের নেতা নিহত

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

 

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, আব্বাস উদ্দিন নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

নিহত আব্বাস উদ্দিন উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা গ্রামের হাফেজ ইউনুসের ছেলে। তিনি গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) খারিজ্জমা ডিগ্রি কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

আব্বাস উদ্দিনের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com