Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

বরিশাল প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।

 

 

মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

মৃত সাত্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। সে ঘেয়াঘাট গ্রামের তনু সরদারের ছেলে।

 

মৃতের স্বজনরা জানিয়েছেন, ইউপি সদস্য সাত্তারের ছোট ছেলে রাকিব সরদার বুধবার রাতে দুবাইয়ের প্রবাস জীবনে পাড়ি জমান।

 

 

ছেলেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়ে রাতেই বাড়ি ফিরেন সাত্তার ।

পরেরদিন বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তিনি স্টোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে বাটাজোর সুইস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরন করেন।

শুক্রবার সকালে মৃতের স্বজনরা জানিয়েছেন, ছেলেকে বিমান বন্দরে বিদায় দেওয়ার পর থেকেই সে (সাত্তার) মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পরেন।

অপরদিকে সাত্তার সরদারের মৃত্যুতে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com