সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার আওতাধীন ২১টি উপজেলায় মোট ২৭১ জন গোল্ডস্টার মেম্বারদের মধ্যে জরুরী খাদ্য সহয়তা সামগ্রী বিতরণ করেছে এসএমসি।
বুধবার (৪ আগস্ট) রাজনগর উপজেলায় ১৮জন গোল্ডস্টার মেম্বারদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন এসএমসি’র এজিএম (হেড) পিএম অ্যান্ড বিসিসি মহিউদ্দিন আহমেদ, সীমান্তিকের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমীন, ডিপিএম মো. সাইদুল হক, এসএমসি’র পিওসিএম মো. হুমায়ুন কবীর, সীমান্তিকের ডিস্ট্রিক্ট টিম লিডার রেজাউল ইসলাম সহ কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন ।
দেশের অন্যতম সামাজিক বিপনন কোম্পানী এসএমসি এর অর্থায়নে পরিচালিত কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামটি স্বনামধন্য প্রতিষ্ঠান সীমান্তিক ৫০টি উপজেলায় বাস্তবায়ন করছে ।
গোল্ডস্টার মেম্বারগন অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার মতো অতি গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, এর মাধ্যমে মানুষ তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো হাতের নাগালে পান। কিন্তু সাম্প্রতিক আকষ্মিক বন্যায় গোল্ডস্টার মেম্বারদের বাড়ীঘরে বন্যার পানি ঢুকে পন্য ও অন্যান্য আসবাপত্রের ক্ষতি হয়। ফলে মাঠপর্যায়ে তাদের কাজ বন্ধ হয় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই প্রেক্ষিতে এসএমসি সকল গোল্ডস্টার মেম্বারদের জরুরী খাদ্য সহায়তা হিসাবে ২০কেজি চাল, ৫ কেজি আলু, সয়াবিন তেল ২লিটার, ডাল ২কেজি, আটা ৪ কেজি, লবন ১ কেজি, ওআরএস ১০পিছ, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করেন। এসএমসি‘র এ ধরণের মানবিক উদ্দ্যোগ গোল্ডস্টার মেম্বারদের সাথে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।