Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

ছাত্রলীগসহ প্রভাবশালী কেউই আইনের উর্ধ্বে নয়: শ্রীমঙ্গলে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজকথা ডেস্ক : / ২১৩
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানী ও খুন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ প্রভাবশালী যে ই হোক, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। সে হউক শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি বা প্রভাবশঅলী কেউই আইনের উর্ধ্বে নয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন এই ফ্যাক্টরী চালু হলে অন্তত ১২ শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পরে তিনি পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্ভোধন করবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া।

অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রৌশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অলিলা গ্যাস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গণে অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।