Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কৃষ্ণ সাগর থেকে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
কৃষ্ণ সাগর থেকে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রাজধানীর উপকণ্ঠে লিউটিজ গ্রামে একটি সামরিক ইউনিটে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রগুলো।

গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবার চেরনেহিভ অঞ্চলেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেন জানিয়েছে, খেরসনে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ চালানোর প্রতিশোধ নিতেই এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। খবর আল-জাজিরার।

ইউক্রেনের জেনারেল স্টাফের জ্যেষ্ঠ কর্মকর্তা ওলেক্সি হরমোভ বলেন, হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুচা শহরে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, এসব জায়গায় রুশ হামলায় ১৫ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে পাঁচ জন বেসামরিক নাগরিক।

কিয়েভের আঞ্চলিক গভর্নর আরও বলেন, ‘ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নিচ্ছে মস্কো। তবে, ইউক্রেন এরই মধ্যে রাশিয়ার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। একইভাবে নিজেদের রক্ষা করবে যাবে।’

কয়েক মাস আগে অবশ্য কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেয় রাশিয়া। সে সময় অঞ্চলগুলোয় ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে বাধ্য হয়ে পিছু হটে তারা।

এদিকে, খেরসন অঞ্চল পুনরুদ্ধারে সম্প্রতি আবারও ইউক্রেনীয় যোদ্ধারা যখন পালটা হামলা শুরু করেছে, তখন ইউক্রেনের বিভিন্ন শহর ও অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রুশ বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন যেকোনো মূল্যে পুনরুদ্ধার করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক দিন ধরে সেখানে ভারী কামান ও বিপুল সেনা দেখা যাচ্ছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com