Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

পূবালী ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ২৯২৫০

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
পূবালী-ব্যাংক-লিমিটেড-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২১

পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে সরাসরি/ ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: টেকনিশিয়ান (এয়ার কুলার)। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। যেকোনো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট/ সেন্টার থেকে ইলেকট্রিক্যাল/ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট পাস হতে হবে।

সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ এয়ার কুলার অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং ত্রুটি নির্ণয় ও মেরামতের ধারণা থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ২০২২ সালের ৩০ জুন অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা :  মাসিক মোট বেতন ২৯,২৫০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণসংক্রান্ত সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক লিমিটেড, মানবসম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২২।

pubali bank job circular


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com