Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সিরিজ জিতলো নিউজিল্যান্ড, গড়ল ইতিহাস

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শনিবার, ৩০ জুলাই, ২০২২

টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসসেরা সংগ্রহ গড়লো নিউজিল্যান্ড। শুক্রবার রাতে এডিনবার্গে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডকে হারালো ১০২ রানের বড় ব্যবধানে। এতে দুই ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতেছে কিউইরা।

টস জিতে ব্যাট করতে নেমে স্কটিশ বোলারদের তুলোধুনো করে ৫ উইকেটে ২৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। এটিই তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই ফরম্যাটে যে কোনো দলের অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও এটি।

কিউইদের এত বড় সংগ্রহ এনে দেয়ার কারিগর মার্ক চ্যাপম্যান আর মাইকেল ব্রেসওয়েল। চ্যাপম্যান ৪৪ বলে ৫ চার আর ৭ ছক্কায় খেলেন ৮৩ রানের বিধ্বংসী ইনিংস। ২৫ বলে ৮ চার আর ৩ ছক্কায় হার না মানা ৬১ করেন ব্রেসওয়েল।

এছাড়া ওপেনার ড্যান ক্লেভার ১৬ বলে ২৮ আর জেমস নিশাম ১২ বলে এক চার, ৩ ছক্কায় খেলেন ২৮ রানের অপরাজিত ইনিংস।

জবাবে কখনই ম্যাচে ছিল না স্কটল্যান্ড। ৬৭ রানে ৫ উইকেট হারানো দলটি ৯ উইকেটে ১৫২ রানে থামে। ক্রিস গ্রিভস করেন দলীয় সর্বোচ্চ ২৯ বলে ৩৭ রান। ১২ বলে ২২ করেন অধিনায়ক রিচি বেরিংটন।

নিউজিল্যান্ডের জেমস নিশাম ৯ রানে আর মাইকেল রিপন ৩৭ রানে নেন দুটি করে উইকেট।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com